কুবিতে `Research and Publications` শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত কলা ও মানবিক অনুষদভূক্ত সকল বিভাগের শিক্ষকদের নিয়ে `Research and Publications` শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ জুন ২০২১) সকাল ১০.৩০ ঘটিকায় ভার্চুয়াল মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান ও কলা ও মানবিক অনুষদের ডিন ড. এম এম শরীফুল করীম। রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালরেয়র ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মাশরুর শহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব।

প্রধান অতিথি মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, প্রশিক্ষণ, পরিশ্রম ও সততার কোন বিকল্প নেই আর গবেষণা হ”েছ শিক্ষকের আনন্দ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টির জায়গা, সুন্দর পদ্ধতিতে জ্ঞান আহরনে এই সেমিনারগুলো খুবই প্রয়োজন। এই প্রশিক্ষণ কর্মশালায় স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে কর্মশালার বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণা উন্নয়নে আপনারা সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।

আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এবং অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাসের সার্বিক তত্ত¡াবধানে কলা ও মানবিক অনুষদভুক্ত সকল বিভাগের শিক্ষক অংশগ্রহণ করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.