এইমাত্র পাওয়া

অনলাইনে তরুণীদের সঙ্গে আড্ডার লোভ দেখিয়ে প্রতারণা

নিজস্ব প্রতিনিধি।।

অনলাইনে তরুণীদের সঙ্গে আড্ডার লোভ দেখিয়ে ৩০ কোটি টাকা প্রতারণা করার অভিযোগে নিধুরাম দাস (২৭) ও মো. ফরিদ উদ্দিন (৪০) দুইজন কে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সিলেটের গোয়াইনঘাট এলাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার তাদের আটক করে।

এ বিষয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মালিবাগে সিআইডি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান এ কথা জানান।

এসময় গ্রেফতারকৃত দের কাছ থেকে তাদের কাছে থেকে চেক বই ব্যাংকের ডেবিট কার্ড জব্দ করা হয়। এছাড়া তাদের বিকাশ অ্যাকাউন্ট নম্বর এবং মোবাইল ফোনও জব্দ করে সিআইডি।

সিআইডি জানায় অভিযুক্তরা মূলত টার্গেট করতো অল্পবয়সী যুবক এবং প্রবাসীদের। এসময় সংস্থাটির পক্ষ থেকে আরো বলা হয় তরুণীদের সঙ্গে আড্ডায় ঢুকতে বিশেষ একটি অ্যাপ ব্যবহার করতো অভিযুক্তরা।

এসময় সিআইডির পক্ষ থেকে বলা হয় অনলাইনে এভাবে ফাঁদে ফেলে বিভিন্ন জনের কাছ থেকে এ চক্রটি গত এক বছরে ৩০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

লাইভ স্ট্রিমিংয়ে আড্ডা দেওয়ার প্রলোভন দেখিয়ে অ্যাপে প্রবেশ করানো হতো ব্যবহারকারীদের জানিয়ে সিআইডির পক্ষ থেকে আরো বলা হয় এ আড্ডায় যুক্ত হওয়ার জন্য বিনস নামের একটি ভার্চুয়াল মুদ্রা কিনতে হতো অ্যাপসটি ব্যবহারকারীদের। ভার্চুয়াল এই মুদ্রাটি আবার উপহার হিসেবে দিয়ে আড্ডায় যুক্ত হতে হতো ব্যবহারকারীদের।

সিআইডির পক্ষ থেকে আরো বলা হয়েছে বিশেষ এই অ্যাপটির অনেক এজেন্ট বাংলাদেশ রয়েছে। তারাই ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা কেনাবেচা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.