বঙ্গোপসাগরে আরো একটি লঘুচাপের শঙ্কা

নিজস্ব প্রতিনিধি।।

অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আবারো লঘুচাপের সম্ভাবনা দেখা দিয়েছে।

আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে এই লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়ে সংস্থাটির পূর্বাভাস বলছে আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

এদিকে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান গণমাধ্যমকে জানিয়েছে, পরবর্তী ৭২ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এসময় তিনি আরো বলেনবৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানান তিনি।

গত ২৬ মে দুপরে ঘূর্ণিঝড় ইয়াস ভারতের উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে। ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের পাশাপাশি ঘরবাড়ি ভেঙ্গে যায় স্থানীয়দের।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.