অনলাইন ডেস্ক।।
২০২১-২২ অর্থবছরে দুই মন্ত্রণালয় জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৭১ হাজার ৯৫৬ কোটি টাকা । আগামী অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ছে ৫ হাজার ৭৫১ কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২০২০-২১ অর্থবছরে বরাদ্দ ছিল ৬৬ হাজার ৪০০ কোটি টাকা।
নতুন অর্থবছরে দুই মন্ত্রণালয় ৫ হাজার ৭৫১ কোটি টাকা বেশি বরাদ্দ পাচ্ছে । গত বছরের তুলনায় শিক্ষায় বরাদ্দ বেড়েছে দশমিক ৫ শতাংশ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা। গত বছর এই খাতে বরাদ্দ ছিল ৩৩ হাজার ১১৮ কোটি টাকা।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ২০২১-২২ অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ১৫৪ কোটি টাকা। গত বছর এ খাতে বরাদ্দের পরিমান ছিল ৮ হাজার ৩৪৫ কোটি টাকা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ২০২০-২১ অর্থবছরের ২৬ হাজার ৩১১ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। গত বছর এ মন্ত্রণালয় জন্য বরাদ্দ ছিল ২৪ হাজার ৯৩৭ কোটি টাকা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
