এইমাত্র পাওয়া

৯ হাজার কোটি টাকা বরাদ্দের দাবী কারিগরি ও মাদরাসা বিভাগে

অনলাইন ডেস্ক।।

২০২১-২২ অর্থবছরের বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ৯ হাজার ১৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

গত অর্থবছরে এ বরাদ্দ ছিল ৮ হাজার ৩৪৫ কোটি টাকা। সে হিসেবে গত অর্থবছরের থেকে এবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৮০৯ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) অর্থ মন্ত্রণালয় প্রকাশিত বাজেট বক্তৃতার লিখিত কপি থেকে এ তথ্য জানা গেছে।

করোনা মোকাবিলা করে সাধারণ মানুষের কর্মসংস্থান, দেশি বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে নানামুখী কৌশলসহ ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল।

বৃহস্পতিবার বিকাল তিনটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করছেন তিনি।

এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি রয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

এবারের বাজেট মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। ঘাটতি জিডিপির ৬ দশমিক ২ শতাংশ। চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে এ ঘাটতির পরিমাণ ছিল ৬ শতাংশ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.