নিজস্ব প্রতিনিধি।।
আগামী অর্থবছরের বাজেটে (২০২১-২২) দেশে নারী উদ্যোক্তারদের জন্য এসেছে সুখবর। তাদের করমুক্ত আয়ের সীমা ৫০ লাখ টাকা থেকে বেড়ে ৭০ লাখ টাকায় উন্নীত হচ্ছে। ফলে নারী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় এই প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রা এবং টেকসই উন্নয়নে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব অপরিসীম। অর্থনীতিতে উদ্যোক্তা হিসেবে পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। এভাবে নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত হবে।
আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এসএমই খাত ও নারীর উন্নয়নে এসএমই খাতের নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে ব্যবসার মোট টার্নওভার ৭০ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করছি।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
