এস.এম.রকি।।
স্বাধীনতা পদক প্রাপ্ত প্রিয় ছাত্রকে আজ সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বছর সমাজ সেবা ও মানব সেবায় স্বাধীনতা পদক প্রাপ্ত ছাত্র দিনাজপুরের গর্ব ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ আমজাদ হোসেন কে সম্মাননা স্মারক প্রদান করেছেন ওনার প্রিয় শিক্ষক সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক।
অধ্যাপক ডা. আ. ফ. ম. রুহুল হক, মাননীয় এমপি, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আমজাদ হোসেন কে হাতে কলমে শিক্ষা দিয়ে গড়ে তুলেছেন। শুধু চিকিৎসায় নয়, মানবিক গুনাবলিতে একজন ভাল চিকিৎসক ও ভাল মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। রাত দিন যার সাথে কাজ করেছেন সততা ও নিষ্ঠার সাথে। অনেক পুরাতন স্মৃতি নিয়ে কথোপকথন হলো সকলের মাঝে।
অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন বলেন, আজ আমার এ অর্জনের পিছনে আমার শ্রদ্ধেয় শিক্ষক ও আমার গুরু অধ্যাপক ডা. আ. ফ. ম. রুহুল হক স্যারের অবদান রয়েছে। আমি স্যারের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি।
দেশ ও মানুষের কল্যানে ভাল কিছু করার অনুপ্রেরনা হিসেবে অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন স্যারকে সকলের মাঝে অনুপ্রানিত করেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম. রুহুল হক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
