মোঃ হাফিজুর রহমান মিলন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।।
গত ৩১ মে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়েজনে জাতির পিতা শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) এর সমাপনী খেলায় কুশদহ ইউনিয়ন ০-১ গোলে ভাদুরিয়ার ইউনিয়নকে পরাজিত করে বিজয়ী হয়।
পরে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ, আসমান জামিল, মনোয়ার হোসেন, আইনুল হক চৌধুরী, শরীরচর্চা বিষয়ক শিক্ষক ইউনুস আলী, আব্দুল মোন্নাফ আলী, বিপ্লব হোসেন, প্রাক্তন খেলোয়াড় দেলোয়ার, শাহাজান, রানা, চ্যানেল ২৪ এর প্রতিনিধি এস এম আলমগীর, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন প্রমূখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
