একটি দেশের টেকসই উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই । শিক্ষা একটি দেশের উন্নয়নে বিশেষ ভুমিকা রাখে এই ধারাবাহিকতা মাননীয় প্রধানমন্ত্রী ৯জানুয়ারি ২০১৩সনে সারাদেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের ঘোষণা দেন , এবং ঘোষণার পূর্বেই মাঠ পর্যায় থেকে এই সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তথ্য চাওয়া হয় ।
কিন্তু সেই সময় সারাদেশে ৩০ হাজার ৩৫২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরিসংখ্যান ভুলের কারণে ৩০ হাজার ৩৫২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরবর্তীতে তরিঘড়ি করে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ঘোষণা দেন এবং তা অনুমোদন করেন ।
যার ফলে সারাদেশে ৪১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদপড়ে যায়।
পরবর্তীতে মন্ত্রনালয় থেকে একটি শর্ত জুড়ে দেওয়া হয় যে , মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পূর্বে , ২০১২সনে কিংবা তার পূর্ববর্তী সময়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করেছে , সেই সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনা হবে ।
এমন ৫০৬টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১২সনের পূর্বে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করায় সংসদীয় কমিটি একাধিক বার ও মন্ত্রনালয়ের একাধিক উপ-সচিব একাধিকবার জাতীয়করণের সুপারিশ করেন।কিন্তু সেইগুলো কেউ ও এখন পর্যন্ত জাতীয়করণের আওতায় আনা হয়নি। সেই সময়ে সকল শর্ত পূরণ করা প্রায় ১৩০০শত বিদ্যালয় জাতীকরণের জন্য উপজেলা ও জেলা যাচাই- বাছাই কমিটি জাতীয়করণের জন্য সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রেরণ করেন ।
যা এখনো মন্ত্রণালয়ে সংরক্ষিত আছে । বাকি বিদ্যালয়গুলো এখনো যাচাই – বাছাই হয়নি।সেইগুলো যাচাই-বাছাইয়ের এর প্রক্রিয়াধীন। মন্ত্রণালয় , যে কোন মুহূর্তে জাতীয়করণের জন্য উপজেলা ও জেলা যাচাই-বাছাই কমিটি কতৃক সুপারিশকৃত ১৩০০শত বিদ্যালয় জাতীয়করণ করতে পাড়েন । কিন্তু তা না করে , নানা সময়ে নানা ধরনের চিঠি ইস্যু করছেন মন্ত্রণালয়।
এমনকি ২০১৮ এবং ২০১৯সালে জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবে সামনে আন্দোলন সংগ্রাম করেছেন এই শিক্ষকরা।এই শিক্ষকদের বেতন ভাতা না থাকায় করোনা ভাইরাস বিবেচনায় প্রণোদনার ব্যবস্থা না হাওয়ায় নানান পেশায় জীবিকা নির্বাহ করছে ২০২০ সালে দাবি আদায়ে আন্দোলন সংগ্রাম করা সম্ভব হয়নি তাদের । সামনে ২০২১-২০২২ অর্থ বাজেটে “মাননীয় প্রধানমন্ত্রীর ” কাছে স্বারকলিপি দিয়ে তাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য অর্থ বরাদ্দ চেয়ে ৬ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১:০০ঘটিকায় মানববন্ধন কর্মসূচি পালন করবেন তারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
