এইমাত্র পাওয়া

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে বরিশালে ইশা’র মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক।। 
যথাযথ সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবী জানিয়েছেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। বরিশাল সরকারি বিএম কলেজ শাখার উদ্যোগে ও কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য মুহাম্মদ রেজাউল করিম। গতকাল দুপুর ১২ টায় বিএম কলেজ শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা সভাপতি আশরাফুল ইসলাম, কলেজ শাখার সহসভাপতি আব্দুর রহিম,সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, ইমাম হাসান সহ প্রমূখ।
বক্তারা অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহবান জানান।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.