এইমাত্র পাওয়া

বাঘারপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নাামেন্ট

বাঘারপাড়া সংবাদদাতা:

শনিবার বাঘারপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বিকাল চারটায় ১ম সেমিফাইনাল দোহাকুলা ইউনিয়ন একাদশ রায়পুর ২-১ গোলে পরাজিত করে। ম্যাচের প্রথমার্ধের শুরুতে রায়পুর একদশের জাহিদ দলকে এক গোলে লিড এনে দেয়। পরক্ষনে ম্যাচের দ্বিতীয়ার্ধে আল মামুন ও আকাশ একটি করে গোল দিয়ে দলকে সরাসরি ফাইনালে নিয়ে যান। পরবর্তীতে দ্বিতীয় সেমিফাইনালে জহুরপুর ও জামদিয়া মুখোমুখি হয় । এ ম্যাচে জহুরপুরকে ২-১ গোলে জামদিয়া ইউনিয়ন একাদশ পরাজিত করে। জামদিয়ার জোবায়ের প্রথমার্ধের বাইশ মিনিটে ও মুন্না পারভেজ দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে একটি করে গোল দেন
সেমিফাইনাল ম্যাচ উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত,দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার , প্রধান শিক্ষক জুলহাস উদ্দীন। আজ সোমবার বিকাল তিনটায় ফাইনাল খেলায় অংশগ্রহন করবে দোহাকুলা ও জামদিয়া ইউনিয়নর একাদশ।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.