অনলাইন ডেস্ক।।
সম্প্রতি লঞ্চ করা প্রথম ইউনিটটি কিনেছেন দুবাই-ভিত্তিক এক ব্যবসায়ী বালভিন্দার সাহানি। স্থানীয়ভাবে, আবু সাবাহ নামেও পরিচিত এই ধনকুবের এজন্য ২ কোটি দিরহাম বা ৪৬ কোটি টাকা দাম দিয়েছেন।
সাগরের নীল জলরাশির মাঝে এক টুকরো ভাসমান বাড়ি ধনীদের খেয়াল মেটানোর উপযুক্ত জিনিস হলেও, আরব আমিরাত ভিত্তিক জাহাজ নির্মাতা সীগেট শিপইয়ার্ড ভাসমান ক্ষুদে রিসোর্ট ইউনিটই লঞ্চ করেছে। এটি বিশ্বের প্রথম ভাসমান অবকাশ যাপনের জন্য তৈরি দ্বিতল এই ভাসমান বাড়িতে শয়নকক্ষ চারটি, প্রতিটিতেই আছে অ্যাটাচড বাথ ও বারান্দা। অন্যান্য সুবিধার মধ্যে আছে কাঁচে ঘেরা সুইমিং পুল, কিচেন ও লিভিং রুম।
প্রমোদ সফরে আসা অতিথিদের পরিচর্যাকারীও তো চাই, এমন পরিচারকদের থাকার জন্যও আছে আলাদা দুটি কক্ষ। স্বচ্ছ কাঁচের মেঝে যুক্ত এই বাড়ির মোট আয়তন ৯০০ বর্গমিটার।
বিশেষ হাইড্রোলিক ইঞ্জিনের সাহায্যে ভাসমান এই স্থাপনাকে সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। সীগেটের দাবি, তারা আন্তর্জাতিক সুরক্ষা মান নিশ্চিত করেই এটি তৈরি করেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
