নায়েমের নতুন মহাপরিচালক অধ্যাপক লোকমান

শিক্ষাবার্তা ডেস্ক :

নায়েমের নতুন মহাপরিচালক অধ্যাপক লোকমান । জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. লোকমান হোসেন। সোমবার (২৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের কলেজ শাখার উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত ওই আদেশে নিজ বেতন ও বেতনক্রমে ড. লোকমানকে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়।

এর আগে ড. লোকমান প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন) হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। তিনি ঢাকা কলেজে থাকাকালীন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচিত সাধারন সম্পাদক ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.