এবার হজ করতে পারবে ৬০ হাজার মানুষ

নিউজ ডেস্ক।।

করোনা সংক্রমণ এড়াতে ২০২১ সালে বিশ্বের সব দেশ থেকে ৬০ হাজার মানুষকে হজ পালনের অনুমতি দেবে সৌদি আরব।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানিয়েছে হারামাইন ডটইনফো।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম সিয়াসাত ডট কম জানিয়েছে, দেশের বাইরে থেকে ৪৫ হাজার ধর্মপ্রাণ মুসলমানকে হজ পালনের সুযোগ দেওয়া হবে। আর সৌদি আরবের অভ্যন্তরীণ ১৫ হাজার জনকে হজের অনুমতি দেওয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.