অনলাইন ডেস্ক।।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে হোম সিরিজের প্রথম ম্যাচে ৩৩ রানে জয় লাভ করার জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার এক অভিনন্দন বার্তায়, ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী শ্রীলঙ্কাকে পরাজিত করার জন্য সংশ্লিষ্ট সকল ক্রিকেটার, কোচ ও জাতীয় ক্রিকেট দলের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।
শেখ হাসিনা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দলের বিজয় লাভের ধারা অব্যাহত থাকবে।
সূত্র : বাসস
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
