নিউজ ডেস্ক।।
কানাডাকে হারিয়ে বিশ্বকাপ আর্চারিতে ফাইনালে ওঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত রিকার্ভ মিশ্র ইভেন্টে চমক দেখিয়েছে রোমান সানা ও দীয়া সিদ্দিকী জুটি।
ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডাকে ৫-৩ সেটে হারিয়েছে বাংলাদেশের এই জুটি। এর আগে চমকের পর চমক উপহার দিয়েছেন রোমান ও দিয়া জুটি।
দিনের শুরুটা করেছিল র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা জার্মানিকে হারিয়ে। ১৭ নম্বর র্যাঙ্কিংয়ের বাংলাদেশ ৫-১ সেটে হারিয়েছে জার্মানিকে।
৯ নম্বর র্যাঙ্কিংয়ে অবস্থান করা স্পেনের সঙ্গে কোয়ার্টার ফাইনালে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে বাংলাদেশের জয় ৫-৪ সেটে।
রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় নেদারল্যান্ডসের সঙ্গে স্বর্ণ পদকের জন্য লড়বেন বাংলাদেশের দুই আরচ্যার। এছাড়া রিকার্ভ পুরুষ ও নারী দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য খেলবেন বাংলাদেশের আরচ্যাররা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
