নিউজ ডেস্ক।।
করোনা মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানে এই পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইছমত উল্লাহর স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, করোনা মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়া সব ধরনের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সংক্রান্ত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক বেলাল হোসাইন বলেন, ‘আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। এই সময়ের পরে আবারও নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হবে। সরকার স্কুল-কলেজ খোলা ঘোষণা দিলে শিক্ষার্থীদের উপস্থিতিতে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু করা হবে বলে জানান।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
