নিজস্ব প্রতিবেদক।।
মুন্সীগঞ্জ জেলা সদরের “মুন্সীগঞ্জ কলেজে”র কো-অর্ডিনেটর মো: আবুল হাসান রোমানের উপর স্থানীয় এলাকার বখাটেরা হামলা করেছে। মঙ্গলবার সন্ধা ৬:৩০ মিনিট কলেজ থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটেরা তাকে অতর্কিত হামলা চালিয়ে আহত করে। এতে তিনি গুরতর জখম হন। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় বখাটেরা কলেজ মাঠে মাইকিং করে ও বাধ্যযন্ত্র বাজিয়ে বিপুল জনসমাগম ঘটিয়ে করোনাকালিন সময়ে কলেজ অনুমতি ব্যতিত ফুটবল খেলার আয়োজন করে।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করে খেলা বন্ধ করে দিলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে কলেজ কো-অর্ডিনেটর মোঃ আবুল হাসান রোমান বাড়ি যাওয়ার সময় তার উপর হামলা করে গুরুতর জখম করে এবং প্রাননাশের চেষ্টা করা হয়।
শিক্ষকের উপর এমন বর্বোরচিত হামলায় মুন্সীগঞ্জ বাসীর সচেতন মানুষ তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
মোঃ আবুল হাসান রোমানের সাথে কথা বলে জানা যায় এ বিষয়ে মামলার কার্যক্রম চলমান আছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
