এইমাত্র পাওয়া

তিতুমীর কলেজের পুনর্মিলনীর রেজিস্ট্রেশনের উদ্ভোধন করলেন বানিজ্যমন্ত্রী

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তিতে তিন মাসব্যাপী পুনর্মিলনীর রেজিস্ট্রেশনের উদ্ভোধন করেছেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার সকাল ১০ টায় সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে এ উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সরকারি তিতুমীর কলেজের সাবেক ছাত্র ও পূর্ণমিলনী অনুষ্ঠানের আহ্বায়ক টিপু মুনশি।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া উদ্ভোধনের সময় বানিজ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে বড় পরিসরে রাজধানীতে সরকারি তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হবে। আমি নিজেও এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এই অনুষ্ঠানটিকে স্মরণীয় করার জন্য আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হবে।

রেজিষ্ট্রেশন উপ কমিটির আহ্বায়ক সরকারি তিতুমীর কলেজের সাবেক জিএস সৈয়দ জহুরুল আমিন কাইয়ুমের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম বাসেকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ণমিলনী উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক সরকারি তিতুমীর কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ, বীর প্রতীক আনোয়ার হোসেন, তিতুমীর কলেজের সাবেক ভিপি সিরাজ উদ্দিন আহমেদ বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, পূর্ণমিলনী উদযাপন পর্ষদ এর দপ্তর উপ-কমিটির আহ্বায়ক সদস্য সচিব কাজী সালাউদ্দিন পিটু, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মানিক হোসেন, বর্তমান সভাপতি মো.রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল প্রমুখ।

পূর্ণমিলনী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ জানান, সরাসরি ফরম ফিলাপের মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে সরকারি তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থীরা পূর্ণমিলনীর রেজিস্ট্রেশন করতে পারবেন। সরাসরি রেজিস্ট্রেশনের জন্য সরকারি তিতুমীর কলেজে রেজিস্ট্রেশন বুথ থাকবে। এই রেজিস্ট্রেশনের কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.