নিউজ ডেস্ক।।
ঈদে ঘরমুখো মানুষের চাপ কমেনি মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে। মঙ্গলবার রাত ১১টার পরেও এ ঘাটে যাত্রীদের ভিড় দেখা গেছে। পায়ে হেঁটে পদ্মা নদী পার হতে ছুটে চলছেন দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ। বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে এমন তথ্য জানিয়েছে।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল বলেন, সন্ধার পর থেকে ঈদে ঘরমুখো মানুষ পাটুরিয়া ঘাট পয়েন্টে জড়ো হতে থাকেন। প্রতিটি ফেরিতেই সাধারণ যানবাহনের পাশাপাশি যাত্রীরা পার হচ্ছে।
বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
