নিউজ ডেস্ক।।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৩তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) তারিখ পরিবর্তন করেছে। প্রিলিমিনারি পরীক্ষা ১৫ অক্টোবরের পরিবর্তে ২৯ অক্টোবর তা পুনঃনির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নুর আহমদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৩তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) সম্ভাব্য তারিখ ১৫-১০-২০২১ এর পরিবর্তে ২৯-১০-২০২১ পুনঃনির্ধারণ করা হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে তারিখ পেছানোর কোনো কারণ জানায়নি পিএসসি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী যথাসময়ে সংবাদমাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
