এইমাত্র পাওয়া

রাজনীতির প্রধান লক্ষ্যই জনগণের সেবা করা: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক।।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, রাজনীতির প্রধান লক্ষ্যই হচ্ছে জনগণের সেবা করা, দুর্যোগে জনগণের পাশে থাকা। আমরা যারা শেখ হাসিনার কর্মী তারা সবাই এই আদর্শ লালন করি। তাই এক বছরেরও অধিক সময় হতে চলা করোনার মহাদুর্যোগে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সবসময় জনগণের পাশে রয়েছেন।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় সাড়ে ৭ হাজার পরিবারকে ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. দীপু মনি। তিনি ভার্চুয়াল সভার মাধ্যমে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.