এইমাত্র পাওয়া

স্বাস্থ্যবিধি না মানলে ঈদের পর কঠোর লকডাউন

অনলাইন ডেস্ক ।।

ঈদের সময় মানুষ যদি বিধিনিষেধ না মানে, তাহলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। তাই সংক্রমণ রোধ করার জন্য আমাদের সবার স্বাস্থ্যবিধি মানতে হবে। বিধিনিষেধ না মানলে ঈদের পর আরও কঠোর লকডাউন হতে পারে।

বৃহস্পতিবার (৬ মে) চলমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। সেজন্য সেখানকার পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করতে হবে। ভারতে প্রতিদিনই শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। ভারতের ভ্যারিয়েন্ট আমাদের দেশের ছড়িয়ে যেতে পারে। ভয়টা হচ্ছে নিয়ন্ত্রণ করতে না পারলে এটা আরও বেড়ে যাবে। বাংলাদেশে যাতে এ অবস্থা না হয়, আমাদের নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায়, সেজন্য যে যেখানে আছেন, সেখানেই এবার ঈদ করবেন।

তিনি বলেন, গ্রামের তুলনায় আমাদের শহরগুলো বেশি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে ঢাকা। ফলে সংক্রমণ রোধে মাস্ক পরতেই হবে। না হলে সরকার ব্যবস্থা নেবে। আমাদের মনে রাখতে হবে করোনা কিন্তু দীর্ঘদিন ধরে চলবে। এজন্য স্বাস্থ্যবিধিও শতভাগ মেনে চলতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.