রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (৫ মে) সকালে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব সামগ্রী তুলেদেন রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রীনদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলমের
সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেযারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ, গোদাগাড়ী পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২০-২০২১ অর্থ বছরে গোদাগাড়ী উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র ছাত্রী দের মাঝে ৮শ ৪১ জন ছাত্র ছাত্রী কে ১০ লাখ টাকার শিক্ষা বৃত্তি, ১শ ৭১ জন ছাত্র ছাত্রী কে ৩ লাখ ৫ হাজার টাকার শিক্ষা উপকরণ ও মেধাবী ৮০ জন শিক্ষার্থীকে ৮০টি৷ বাইসাইকেল প্রদান করা হয।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
