এইমাত্র পাওয়া

করোনায় ইবি অধ্যাপকের মৃত্যু

ইবি প্রতিনিধি এম বি রিয়াদ।। 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল (৫৩) মারা গেছেন। বুধবার (০৫ মে) রাত ১১ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। বিভাগের সভাপতি প্রফেসর ড. অলী উল্ল্যাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে প্রফেসর ড. আহসান উল্লাহ কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার (৫ই মে) উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। তিনি দাওয়াহ বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিভাগের সভাপতি, হল প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা, শিক্ষক সমিতির সহ-সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি মূল্যবান বইয়ের লেখকসহ বিদগ্ধ গবেষক ছিলেন।

বিভাগের সভাপতি ড. অলী উল্ল্যাহ বলেন, ‘অধ্যাপক আহসান উল্লাহ একজন বিজ্ঞ মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে দাওয়া বিভাগ অভাবনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের গুরত্বপূর্ণ পদেও অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।’

এর আগে গত ২৫শে ফেব্রুয়ারি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.