এইমাত্র পাওয়া

ঈদে বাড়ি না যাওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।।

দেশে হুর হুর করে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের করোনা পরিস্থিতি আরও ভয়ংকর আকার ধারন করেছে। এমতাবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে ঈদ উদযাপনে বাড়ি না যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বেঁচে থাকলে উৎসব পরেও করা যাবে। বৃহস্পতিবার (৬ মে) সকালে গণভবনে নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার নতুন ‘অবকাঠামো ও জলযান’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.