”অধিকার ও সত্যের পক্ষে”- স্লোগানকে সামনে রেখে শিক্ষাবার্তা ডট কম পত্রিকাটি ৫ম পেরিয়ে ৬ষ্ঠ বছরে পদার্পণ করায় সাংবাদিক ভাই-বোন এবং যারা এই পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত আছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি । পাশাপাশি পাঠক ও শুভানুধ্যায়ীদেরও বর্ষপূর্তির শুভেচ্ছা জানাচ্ছি ।
শিক্ষাবার্তা ডট কম পত্রিকাটি পাঠক বিশেষ করে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে অত্যন্ত জনপ্রিয় শিক্ষাবিষয়ক একটি পত্রিকা যেখানে একঝাক তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষার্থীরা পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পাঠকের মাঝে পৌঁছে দিতে সচেষ্ট ।পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বিজ্ঞানমনস্ক ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরিতে বলিষ্ঠ ভূমিকা পালন অভ্যাহত রেখেছে।
একটা দেশের গণতন্ত্রের বিকাশ, লালন ও পরিচর্যায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। এদেশের গণমাধ্যম দেশ ও জাতির বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । অতীতের ধারাবাহিকতায় সাহসী, নির্মোহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় শিক্ষাবার্তা ডট কমের অব্যাহত ভূমিকা প্রশংসার দাবিদার।
শিক্ষাবার্তা ডট কম পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করায় সবার কাছে প্রশংসিত হয়ে আসছে। আগামী দিনেও দেশ ও জাতির সমৃদ্ধির অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে- এমন প্রত্যাশা রইল।
– সম্পাদক
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
