এইমাত্র পাওয়া

আগামী ১ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

নিউজ ডেস্ক।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আগামী ১ জুন আবেদন শুরু হতে যাচ্ছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ১৫ জুন পর্যন্ত। প্রাথমিক আবেদনে নির্বাচিত ভর্তি-ইচ্ছুকেরা ২৪ জুন থেকে ২৯ জুন পর্যন্ত প্রথম ধাপে এবং ১ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন।

শুক্রবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান গণমাধ্যমে এ তথ্য জানান। ভর্তি পরিচালনা কমিটির পঞ্চম বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.