ঢাবি কর্মকর্তাকে ফেসবুক পোস্টের জন্য শোকজ

অনলাইন ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে শোকজ করা হয়েছে। জানা গেছে, ওই কর্মকর্তা হলেন সহকারী রেজিস্ট্রার আহসানুল কবির।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেসবুকে বিচারাধীন, আইনি প্রক্রিয়ার বিষয় এবং ধর্মীয় উসকানিমূলক মন্তব্যের জেরে এই কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। এটা অপেশাদারমূলক আচরণ। চাকরির শৃঙ্খলা পরিপন্থি।

তবে এ বিষয়ে সহাকরী রেজিস্ট্রার আহসানুল কবিরের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তিনি সম্প্রতি অনুষ্ঠিত হওয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে যুগ্ম-সম্পাদক হিসেবে নির্বাচিত হন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.