অনলাইন ডেস্ক।।
চলমান লকডাউনে গ্রাহকদের জরুরি আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে ২৮ এপ্রিল পর্যন্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২১ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।
সার্কুলারে বলা হয়, গ্রাহকদের হিসাবে মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমাদান, ইত্যাদি জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত আর্থিক প্রতিষ্ঠানসগুলোর সর্বোচ্চ দুটি শাখা- একটি ঢাকায় অপরটি ঢাকার বাইরে ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
