বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি বা আইটি সমস্যার সমাধান হওয়ায় রোববার থেকে আবার চেক লেনদেন শুরু হয়েছে।
একইসঙ্গে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে অর্থ স্থানান্তরও হয়েছে। ফলে স্বাভাবিক হয়েছে অনলাইনভিত্তিক সব ধরনের লেনদেন।
এর আগে গত ১৩ এপ্রিল থেকে কেন্দ্রীয় ব্যাংকে আইটি সমস্যার কারণে এক ব্যাংকের চেক অন্য ব্যাংকের মাধ্যমে নগদায়ন করা যাচ্ছিল না। একইসঙ্গে ইএফটির মাধ্যমেও লেনদেন হচ্ছিল না।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অপটিক্যাল ফাইবার লাইনে সমস্যা হওয়ায় বন্ধ হয়ে যায় ব্যাংকের স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি ও অনলাইন অর্থ স্থানান্তর বা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)।
বাংলাদেশ ব্যাংকের দুটি সার্ভারের একটি মতিঝিলে ও অন্যটি মিরপুরের বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রে (বিবিটিএ)। এর মধ্যে গত ১৩ এপ্রিল একটিতে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
