শিক্ষার্থী বন্ধুরা, আজ বিজ্ঞান থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তরের কিছু নমুনা দেওয়া হলো।
বহুনির্বাচনী প্রশ্ন
১। পত্ররন্ধ্র বন্ধ ও খোলা নিয়ন্ত্রণ করে কে?
ক. নিউক্লিয়াস খ. রক্ষীকোষ
গ. সঙ্গীকোষ ঘ. সিভপেল্গট
নিচের উদ্দীপকের আলোকে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
একদিন বাবুল লক্ষ করল যে শুকনা কিশমিশকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে তা ফুলে ওঠে।
২। উল্লিখিত প্রক্রিয়াটি কী?
ক. ব্যাপন খ. শ্বসন
গ. প্রস্বেদন ঘ. অভিস্রবণ
৩। উল্লিখিত প্রক্রিয়ায়-
i. দ্রাবক কম ঘনত্ব থেকে অধিক ঘনত্বে ব্যাপিত হয়
ii. দ্রাবক বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ব্যাপিত হয়
iii. অর্ধভেদ্য পর্দা ব্যবহূত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। অর্ধভেদ্য পর্দা কোনটি?
ক. পলিথিন খ. কিউটিনযুক্ত কোষপ্রাচীর
গ. কোষপর্দা ঘ. কোষপ্রাচীর
৫। মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়?
ক. প্রোফেজ খ. প্রো-মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
৬। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি?
ক. আরএনএ খ. ডিএনএ
গ. নিউক্লিওলাস ঘ. সেন্ট্রোমিয়ার
৭। কোনটি ক্ষারক?
ক. CH3COOH খ. HCOOH
গ. NH4OH ঘ. H2CO3
৮। আগুন নেভানোর কাজে কোন গ্যাসটি ব্যবহূত হয়?
ক. H2 খ. N2 গ. CO2 ঘ. SO2
৯। মূলের সাহায্যে প্রজনন হয় কোনটিতে?
ক. বেগুন, পটোল খ. মিষ্টি আলু, কচু
গ. আদা, ঘ. পটোল, হলুদ
১০। শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কী বলে?
ক. প্রকৃত ফল খ. অপ্রকৃত ফল
গ. সরল ফল ঘ. যৌগিক ফল
১১। অঙ্কুরোদ্গম কত প্রকার?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ২
১২। নিচের কোনটি একটি নমনীয় যন্ত্র?
ক. টেলিস্কোপ খ. ম্যাগনেফাইং গল্গাস
গ. অ্যামিটার ঘ. অপটিক্যাল ফাইবার
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
