নিউজ ডেস্ক।।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৩ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ৫৭৬ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৯ লাখ ৯৯ হাজার ৪১০ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১১ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ৯৪৮ জন।
শুক্রবার সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ২২ লাখ ২৪ হাজার ১৩৯ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৭৮ হাজার ৯৯৩ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ৯৮০ জন।
আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৭৪০ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৭৪ হাজার ৩৩৫ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ২৫ লাখ ৪৩ হাজার ৯৭৮ জন।
আক্রান্তে তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিত হয়েছেন এক কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৯৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৬৫ হাজার ৯৫৪ জনের। তবে ১ কোটি ২২ লাখ ৩৬ হাজার ২৯৫ জন সুস্থ হয়েছেন।
ফ্রান্সে করোনায় সংক্রমিত হয়েছেন ৫১ লাখ ৮৭ হাজার ৮৭৯ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৭৩ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৮ হাজার ৩৫ জন।
এদিকে তালিকায় পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ৭৫ হাজার ১৫৩ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৪ হাজার ৩৯৮ জন। এরই মধ্যে ৪৩ লাখ ১ হাজার ৪৪৮ জন সুস্থ হয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
