এইমাত্র পাওয়া

বিলম্ব ফি ছাড়াই সময় বাড়ছে এসএসসি ফরম পূরণের

নিউজ ডেস্ক।।

চলমান এসএসসি পরীক্ষার ফরমপূরণ স্থগিত রাখতে বলা হয়েছে। বিলম্ব ফি ছাড়া সময় বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন সময়সূচি দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে। ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৭ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ বিস্তারের কারণে এসএসসি পরীক্ষা-২০২১ এ বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় বর্ধিত করে নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে। এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় করার কোনো সুযোগ নেই। ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানান, লকডাউনের কারণে এসএসসির চলমান ফরম পূরণ স্থগিত রাখা হয়েছে। বর্তমানে করোনা মহামারি একটি জাতীয় সমস্যা। তাই লকডাউন শেষে ফরম পূরণের সময় বাড়ানো হবে। শিক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.