নেকটার বগুড়ায় ১৫ দিনের এ্যাডভান্স আইসিটি ট্রেনিং কোর্স স্থগিত  

রফিকুল আলম বকুল।।
রবিবার সকালে জাতীয় কম্পিউটার প্রশিক্ষন ও গবেষণা একাডেমী ( নেকটার) এর ১৫ দিনের এ্যাডভান্স আইসিটি কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আইসিটি এ্যাডভান্স ট্রেনিং কোর্স করোনা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে । অবশিষ্ট ক্লাস আগামী ৬ তারিখ থেকে অনলাইনে নেয়া হবে । আজ অনুষ্ঠিত হলো সংক্ষিপ্ত অনানুষ্ঠানিক বিদায়ী অনুষ্ঠান ।

নেকটার এর উপ পরিচালক ( চলতি দায়িত্ব) মুহাম্মদ মাহমুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেকটার এর পরিচালক গনপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের উপসচিব জনাব শাফিউল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইসিটি প্রোগামার মোহাম্মদ মুসা, প্রশিক্ষন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন, পরীক্ষা নিয়ন্রক ফজলে রাব্বি। , গেস্ট টিচার সামসুজ্জোহা কবীর সহ নেকটার এর প্রশিক্ষকবৃন্দ ও দেশের ৪৩ জেলার ৮৪ টি উপজেলার ১০৮ জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ।

দেশের করোনা পরিস্থিতির অবনতি ও নকডাউন দেয়ার চলমান কোর্স স্থগিত করে আগামী ৬ তারিখ থেকে অবশিষ্ট ক্লাস ভার্সুয়ালী অনুষ্ঠিত হবে । অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মেহেরপুরের মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকঃ এন্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল আলম বকুল । তিনি তাঁর অনুভুতি ব্যক্তকালে বলেন, নেকটার সকল শিক্ষকদের প্রাণের প্রতিষ্ঠান ।

যারা ২০১৮ সালে ৫ম, ৬ষ্ঠ ও ৬ম ব্যাচে আইসিটি বেসিক কোর্সের প্রশিক্ষন নিয়েছিল এই নেকটার থেকে যারা নিজ নিজ জেলা ও প্রতিষ্ঠানে দক্ষ শিক্ষক ও একজন সত্যিকারের মানুষ হিসেবে তৈরী এবং ছাত্রছাত্রীদের যোগ্য নাগরিক হিসেবে তৈরী করার কাজে নিবেদিত ।তিনি আরও বলেন, নেকটার আইসিটি প্রশিক্ষনের জন্য একটি অত্যান্ত প্রয়োজনীয় ও কার্যকর প্রশিক্ষন প্রতিষ্ঠান । এখানে শিক্ষকদের কে অত্যান্ত মর্যাদা ও গুরুত্ব দেয়া হয় ।

নেকটার এর পরিচালকসহ সকল প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । প্রধান অতিথির বক্তব্যে নেকটার পরিচালক বলেন, সবসময় নেকটার আইসিটিতে দক্ষ শিক্ষক ও মানবসম্পদ তৈরীর চেষ্টা করে থাকে আপনাদের মুল্যমান মতামত ও পরামর্শ নিয়ে নেকটার সামনের দিকে এগিয়ে যাচ্ছে । আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা সরকারের লক্ষ্য ও উদ্দ্যেশ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি ।

নেকটার যুগের সাথে তাল মিলিয়ে সকল কে আইসিটি জ্ঞানে সমৃদ্ধ ও দক্ষ শিক্ষক ও মানবসম্পদ তৈরীতে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছে । প্রশিক্ষানার্থী শিক্ষকদের উদ্দ্যেশে তিনি আরও বলেন, আমরা আইসিটি এ্যাডভান্স ট্রেনিং কোর্সটি শেষ করতে চেয়েছিলাম কিন্তু দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এবং আপনাদের নিরাপত্তা কে অগ্রধিকার দিয়ে লকডাউন পরিস্থিতিতে আপনারা যাতে নিজ বাড়িতে থাকতে পারেন সেজন্য আমরা কোর্স স্থগিত করতে বাধ্য হলাম ।

তবে আগামী ৬ তারিখ থেকে ভার্সুয়ালী জুম এর মাধ্যমে অবশিষ্ট ক্লাস নেয়া হবে । তিনি সকল প্রশিক্ষানার্থীদের সহযোগিতা ও পরামর্শের জন্য ধন্যবাদ জানান । তিনি কোর্সটি অনলাইনে জুম এর মাধ্যমে হলেও সবাইকে সময়মত ও নিয়মিত উপস্থিতির নির্দেশনা প্রদান করেন ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.