এনটিআরসিএ ৩য় গণবিজ্ঞপ্তির জুনিয়র টিচার(জেনারেল) পদে আবেদনে বৈষম্য

৩য় গণবিজ্ঞপ্তি প্রকাশে নিবন্ধনধারীগণের বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এর দ্বারা শুধু ৫৪৩০৪ বেকারের কর্মসংস্থানই নয় বরং ৫৪৩০৪ টি পরিবারের উন্নয়ন তথা দেশের উন্নয়নেও এটি ব্যাপক প্রভাব ফেলবে। ০৪/০৪/২১ ইং তারিখ থেকে এই গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছে, এতে করে নিবন্ধনধারীদের মধ্যে একরকম উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

অন্যান্য নিবন্ধনধারীদের ন্যায় আমরা জুনিয়র টিচার(জেনারেল) পদে নিবন্ধনধারীরাও উৎসাহ ভরে আবেদন শুরু করি। শূন্য তালিকায় জুনিয়র টিচার(জেনারেল) পদে ব্যাপক শূন্যপদ দেখে আমরা খুব আনন্দিত হয়েছিলাম। কিন্তু আবেদন করতে গিয়ে আমরা অবাক হয়ে যাই। আমরা জানি জুনিয়র টিচার(জেনারেল)দের School-2 ক্যাটাগরিতে এবতেদায়ি মাদ্রাসায় বাংলা ও ইংরেজি পদে চাকরির জন্য Language(Bengali & English) বিষয়ে নিবন্ধন করতে হয়। নিবন্ধনে লিখিত পরীক্ষায় আমরা বাংলা-৫০ এবং ইংরেজি-৫০ নম্বরে পরীক্ষা দিই। তাই স্বাভাবিক ভাবেই জুনিয়র শিক্ষক হিসেবে বাংলা ও ইংরেজি উভয় পদের জন্যই আমরা যোগ্য।

যা আমাদের সনদে স্পষ্ট করে লিখা আছে। তাহলে মাদ্রাসায় চাহিত Language(Bengali) এবং Language(English) পদ দুটি অবশ্যই আমাদের নিবন্ধনের আওতাভুক্ত। কিন্তু আবেদন করতে গিয়ে পদ চয়েসে আমরা শুধু Language(Bengali & English) দেখতে পাচ্ছি। Language(Bengali) এবং Language(English) পদগুলো আমাদের পদ-চয়েসে দেখাচ্ছে না। অথচ মাধ্যমিক ও দাখিল পর্যায়ের জন্য সহকারী শিক্ষক বাংলা ও ইংরেজিতে নিবন্ধনধারীদের পদ-চয়েসে মাধ্যমিক/দাখিল শাখার সহকারী শিক্ষক(বাংলা ও ইংরেজি) পদের পাশাপাশি মাদ্রাসার এবতেদায়ি শাখার Junior Teacher(General) পদের চয়েজও দেখানো হচ্ছে।

এমতাবস্থায় Language(Bengali & English) বিষয়ে নিবন্ধনধারীরা চরম হতাশাগ্রস্ত হয়ে পরেছি। এবতেদায়ি শাখার জুনিয়র শিক্ষক হিসেবে Language(Bengali) এবং Language(English) পদের জন্য বাংলায় ও ইংরেজিতে আলাদা সহকারী শিক্ষকই লাগতো তাহলে Language(Bengali & English) পদটির কি দরকার ছিল? মাদ্রাসা তো একই সাথে বাংলা ও ইংরেজি নামের কোনো পাঠ্যবই নেই। তাছাড়া জুনিয়র টিচার পদটি শুধুই এবতেদায়ি শাখার জন্য। তাহলে মাধ্যমিক/দাখিল শাখার সহকারী শিক্ষক বাংলা-ইংরেজি বিষয়ে নিবন্ধনধারীদের কেনো এখানে সুযোগ রাখা হলো? আমরা জুনিয়র শিক্ষক পদে নিবন্ধনধারীরা বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে লিখিত পরীক্ষায় যোগ্যতার প্রমাণ দিয়েই উত্তীর্ণ হয়েছি।

তাই আমরা একক ভাবে বাংলা বা ইংরেজি দুই বিষয়েই শিক্ষাদান করতে সক্ষম। তাই নিবন্ধনধারী হিসেবে Language(Bengali) এবং Language(English) বিষয়ের পদগুলোতে শুধুমাত্র Language(Bengali & English) বিষয়ে Junior Teacher(General) পদের নিবন্ধনধারীরাই যোগ্য বলে বিবেচিত হবে। এতে শুধু আমাদের আবেদন ও চাকরির সুযোগ নিশ্চিত করা একান্ত প্রয়োজন। যেহেতু নিয়োগ প্রক্রিয়া সবেমাত্র শুরু হয়েছে। তাই অতিদ্রুত সিদ্ধান্ত না নেওয়া হলে ব্যাপারটি আরো জটিলরূপ ধারণ করবে।

আমরা এরই মধ্যে বিষয়টি এনটিআরসিএ কে অবহিত করেছি, যেহেতু লকডাউন চলছে তাই আমরা ফোন ও ইমেইল বিষয়টি অবগত করেছি। কর্তৃপক্ষ ০৬/০৪/২১ তারিখে বিষয়টির সিদ্ধান্ত জানাতে চেয়েছেন। তাদের সিদ্ধান্ত আমাদের দাবির পক্ষে না এলে তা আমরা মানব না। আমরা ০৬/০৪/২১ তারিখ স্মারকলিপি দেওয়ারও প্রস্তুতি নিয়েছি। আমাদের যৌক্তিক যোগ্যতার মূল্যায়ন না করা হলে আমরা প্রয়োজনে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

জুনিয়র টিচার(জেনারেল) শিক্ষার্থীদের পক্ষে-
মোঃ আবুবক্কর সিদ্দিক
নিবন্ধনঃ ১৫তম


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.