মাগুরায় মাধ্যমিক বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা

লেনিন জাফর, মাগুরা প্রতিনিধি।।
“জীবনকে ভালবাসুন- মাদক থেকে দুরে থাকুন” এই প্রতিপাদ্য নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা ২৪ মার্চ (বুধবার) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট শিক্ষাবিদ চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এস.. এ টিভি ও দৈনিক সংবাদ- এর মাগুরা প্রতিনিধি ও মাগুরাবার্সাংতা২৪- এর সম্পাদক রুপক আইচ।

পরিবর্তনে আমরাই এর প্রতিষ্ঠাতা সভাপতি নাহিদুর রহমান দূর্জয়ের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত হাট দারিয়াপুর সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন- টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-নির্মল কুমার চক্রবর্তী, আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র রায়, সহঃ প্রধান শিক্ষক মোঃ নোয়াবুল ইসলাম, সহঃ প্রধান শিক্ষক মোঃ বসীর আহমেদ, সহঃ প্রধান শিক্ষক রামপ্রসাদ মন্ডল, বিশিষ্ট সাংবাদিক ও সমাজ কর্মী মোঃ সাইফুল্লাহ, সাংবাদিক আবু হাসান লিটন, সাংবাদিক লেনিন জাফরসহ অন্যরা।

এছাড়া আলোচনা সভায় শ্রীপুর উপজেলার চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়, হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়,টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয় ও আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশ গ্রহন করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.