কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন মাইলফলক সৃষ্টি

মো ফাহাদ বিন সাঈদ, জাককানইবি প্রতিনিধি ।।

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২৩ মার্চ মঙ্গলবার HT গ্রাহক হিসেবে যুক্ত হয়েছে।

অনেক আগেই ১১ কেভি ফিডার লাইনের সাথে যুক্ত হওয়ার কথা থাকলেও বর্তমান সময়েই সেটা সাফল্যের মুখ দেখেছে।আন্ডারগ্রাউন্ড HT ক্যাবলের মাধ্যমে ১০০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন দুটি নতুন সাবস্টেশন ও ৫০০ কেভিএ এর পুরাতন সাবস্টেশন ১১কেভি বৈদ্যুতিক লাইনের সাথে সংযুক্ত হয়েছে সাবস্টেশন ক্যাপাসিটি ২৫০০ কেভিএ।বিশ্ববিদ্যালয়ের মধ্যে বৈদ্যুতিক সংযোগ আন্ডারগ্রাউন্ড এ স্থাপন করে নতুন মাইলফলক স্থাপন।

ডিপিডি জানান,নতুন দুটি সাবস্টেশন থেকে আন্ডারগ্রাউন্ড LT ক্যাবলের মাধ্যমে নতুন স্থাপনাগুলিতে সংযোগ দেয়া হয়েছে। পুরাতন বিল্ডিং এর বৈদ্যুতিক সংযোগও আন্ডারগ্রাউন্ড এ নেওয়া সহ পুরো বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক লাইন আন্ডারগ্রাউন্ডে করার পরিকল্পনা সহ পুরো ক্যাম্পাসের বৈদ্যুতিক ব্যাবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে।

সহকারী প্রকৌশলী জান্নাতুন নাঈম বলেন,
আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ায় অবকাঠামোগত উন্নয়নে অংশগ্রহণের সুযোগ পাওয়াটা ভালো লাগার সঞ্চার করে। সেইসাথে ভবিষ্যতেও নিজের সর্বোচ্চ দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাকে সমৃদ্ধ রাখার প্রত্যয় ব্যক্ত করছি। বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ও উপ প্রধান প্রকৌশলী এবং সকল ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের অক্লান্ত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.