অনলাইন ডেস্ক :
শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চপাস্ট ও র্যালি আয়োজন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (১৮ মার্চ) এই সংক্রান্ত জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, মাউশির সব মাধ্যমিক বিদ্যালয়ে করোনার কারণে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ আছে। মাউশিতে খবর এসেছে, ইতোমধ্যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে মার্চপাস্ট ও র্যালি আয়োজন করছে। যা শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ।
এমতাবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েন, এমন কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেয় মাউশি। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও অনুরোধ জানানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
