এইমাত্র পাওয়া

বিসিএস পরীক্ষার্থিদের সকাল সাড়ে ৮ টার মধ্যে কেন্দ্রে থাকতে হবে

অনলাইন ডেস্ক ||

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে শুক্রবার (১৯ মার্চ)। পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রাজধানীর পরীক্ষাকেন্দ্রগুলোতে সকাল সাড়ে ৮টার মধ্যে উপস্থিত থাকতে পরীক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে।

পিএসসি’র সদস্য শাহজাহান আলী মোল্লা বলেছেন, ‘স্বাস্থ‌্যবিধি মেনে আগামীকাল প্রিলিমিনারি পরীক্ষা হবে। যেহেতু, করোনার সংক্রমণ বাড়ছে, তাই ঝুঁকি এড়াতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে একজন করে চিকিৎসক নিযুক্ত করা হবে। তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার যাবতীয় প্রস্তুতি আমাদের আছে।’

এদিকে, করোনার সংক্রমণ বাড়ায় ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে বৃহস্পতিবার (১৮ মার্চ) হাইকোর্টের আপিল বিভাগে যাচ্ছেন বিসিএস পরীক্ষার্থীদের একাংশ। তারা আশা করছেন, আজকের মধ্যেই আপিল বিভাগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানাবেন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.