এইমাত্র পাওয়া

বিপিটিএ নোয়াখালী কর্তৃক জাতির পিতার জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নোয়াখালী জেলা শাখার (বিপিটিএ) আয়োজনে অদ্য ১৮ মার্চ ২০২১ খ্রিঃ তারিখ বেলা ১২ ঘটিকার সময় নোয়াখালী জেলা স্কাউট ভবনে নোয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ মোজাম্মেল হোসেনর সভাপতিত্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক মোঃ আবদুল আলিম ভূঁইয়া সুজনের সঞ্চলনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিপিটিএ নোয়াখালী জেলার সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকী, সিনিয়র সহসভাপতি মোঃ কাজী মোমিন, মহিলা সম্পাদক রুবিনা ইয়াছমিন, যুগ্ম সাধারন সম্পাদক অনুপম চন্দ্র পাল, সহ সম্পাদক শারমিন নাহার, বিপিটিএ সুবর্ণচর উপজেলার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা সভাপতি মোঃ হুমায়ন কবির, চাটখিল উপজেলা সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সেনবাগ প্রতিনিধি মোঃ আফছার উদ্দিন লিটন, কোম্পানীগঞ্জ উপজেলা বিপিটিএ সভাপতি, সহসভাপতি মোঃ আবুল বাশার, কবিরহাট প্রতিনিধি আবদুল হান্নান প্রমুখ। বক্তাগন শিক্ষকবন্ধু জাতির জনকের জন্মবার্ষিকীতে আলোচনায় অংশ নিয়ে বলেন জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র যেমনি পাওয়া যেত না ঠিক একই ভাবে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করা কিংবা প্রাথমিক শিক্ষকদের মর্যাদা এতটা সমুন্নত হতো না।

বক্তরা বলেন আজ প্রাথমিক শিক্ষকদের সামাজিক অবস্থান দৃশ্যমান। জাতির পিতার সুযোগ্য কন্যা ২০১৩ খ্রিঃ সকল রেজিষ্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের মাধ্যমে গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনের পর্যাপ্ত সুযোগ তৈরি করে দেন। একই সাথে প্রায় এক লক্ষ আট হাজার শিক্ষক সরকারি হওয়ার সুযোগে উন্নত জীবন যাপনের নিশ্চয়তা লাভ করেন।

বক্তাগণ জাতির পিতার রুহের মাগফিরাত কামনাসহ ১৯৭৫ সালে নির্মম ভাবে শহীদ হওয়া পবিরার পরিজনের আত্মার মাগফেরাত কামনা করেন মহান আল্লার দরবারে। আলোচনা শেষে জাতির পিতার জন্মদিনের কেক কেটে দিবসটি পালন করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.