এইমাত্র পাওয়া

হজযাত্রীদের টিকা নেওয়ার সময়সূচি

নিজস্ব প্রতিবেদক।।

নিবন্ধিত হজযাত্রীদের মার্চের মধ্যে করোনার প্রথম ডোজ এবং মে’র মধ্যে দ্বিতীয় ডোজ নিতে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ মার্চ) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আনোয়ার হোসাইন এ তথ‌্য জানান।

ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার যারা হজে যেতে নিবন্ধন করেছেন তাদের মধ্যে ৪০ বছরের নিচে ৪,৮৩৩ জন এবং ৪০ বছরের ঊর্ধ্বে ৫৫,৮৭৩ জন। এর মধ্যে ৪০ বছরের বেশি বয়সী যারা তাদের আগাম প্রস্তুতি হিসেবে কোভিডের টিকা নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, এজেন্সির নাম উল্লেখ থাকবে।

স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে চলতি মার্চের মধ্যে টিকার প্রথম ডোজ এবং মে’র মধ্যে দ্বিতীয় ডোজ নিতে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ধর্ম মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, হজে যেতে হলে কোভিড-১৯ এর টিকা নেওয়া বাধ্যতামূলক করে সৌদি সরকারের স্বাস্থ্য মলালয় গেজেট প্রকাশ করেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.