খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি।।
১৭ মার্চ ২০২১ বুধবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বীরগঞ্জ থানা প্রশাসনের বর্ণিন আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে । বীরগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মো.আব্দুল মতিন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, “বঙ্গবন্ধু-বাঙালি এবং বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধু যিনি জন্ম না হলে বাংলাদেশে হয়তো সৃষ্টি হতো না।
বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মুক্তির দিশারী এবং মুক্তির পথ প্রদর্শক। বঙ্গবন্ধুর এক ডাকে হাজার বছরের পরাধীন বাঙালি সুসংঘটিত হয়েছিল। তার ওই ডাকেই বাঙ্গালী ও বাংলাদেশ স্বাধীন হয়েছিল।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল আব্দুল ওয়ারেস আলী, বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজার রহমান, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম ,যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মো. নজরুল ইসলাম খান প্রমুখ।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল আব্দুল ওয়ারেস আলী এবং বীরগঞ্জ থানা পুলিশ ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
