এইমাত্র পাওয়া

বঙ্গবন্ধু কখনো ১৭ মার্চ নিজের জন্মদিন পালন করেননি: তোফায়েল

অনলাইন ডেস্ক ||

বঙ্গবন্ধু কোনোদিন ১৭ই মার্চকে নিজের জন্মদিন পালন করেননি উল্লেখ করে জাতির জনকের সাবেক রাজনৈতিক সচিব তোফায়েল আহেমদ বলেন, ১৭ই মার্চ যে দিন বঙ্গবন্ধু ইয়াহিয়া খানের সাথে দেখা করে ধানমন্ডি ফিরেছিলেন তখন সাংবাদিকরা বঙ্গবন্ধুকে ঘিরে ধরে বলেছিলেন আজকে আপনার জন্মদিন। আজকের দিনে আপনার প্রত্যাশা কি। তিনি বলেছিলেন সামগ্রিকভাবে জাতির মুক্তি।

আজ বুধবার (১৭ মার্চ) সকালে ভোলা বাংলাস্কুল মাঠের ভাসানী মঞ্চে ভোলা জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তারপর সাংবাদিকদের বঙ্গবন্ধু বলেন, আমি আমার জন্মদিন পালন করি না। আমি আমার জন্ম দিনে মোমের বাতি জ্বালাই না। আমি কেক কাটি না। যে দেশের মানুষ ক্ষুধা, অর্ধাহারে, অনাহারে মৃত্যুবরণ করে, কথায় কথায় গুলি করা হয় তাদের নেতা হিসেবে আমার জন্মদিনই কি আমার মৃত্যু দিনই কি! আমি তো আমার জীবন বাঙালি জাতির জন্য উৎসর্গ করেছি। সত্যিই তিনি তার জীবন বাঙালি জাতির জন্য উৎসর্গ করেছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.