নিজস্ব প্রতিবেদক ||
যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে ঝালকাঠির নলছিটিতে। শিশু দিবসের অনুষ্ঠানে এবারের আয়োজন ছিলো ব্যতিক্রমী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছরে উদযাপিত শিশু দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে দেশ। তারই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ের অনুষ্ঠানেও প্রাণচাঞ্চল্যের কমতি ছিলনা বর্তমান বৈশ্বিক মহামারী করোনায়ও।
সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো ছিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. আ. ওয়াহেদ খান, সহকারী কমিশনার ভূমি মো. শাখাওয়াত হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. শিউলি পারভীন, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর,খোন্দকার মজিবুর রহমান,নলছিটি থানার ওসি আলী আহম্মেদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে ও কেক কাটার মাধ্যমে শিশু দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় । এ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে প্রতিষ্ঠানটি । আলোচনা, বক্তৃতা ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় । শিক্ষার্থিদের মধ্যে বক্তব্য রাখেন উম্মে রুবাইয়াত জিনান,মাইশা মোস্তফা জাইমা ও সানজানা । আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস,সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান আকন্দ ও ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ ইউসুফ আলী তালুকদার। মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মো. ফেরদাউস।
পরে বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান শিক্ষক ও সভাপতি।
এছাড়া সন্ধ্যার পর নলছিটি বিদ্যুৎ বিতরণ বিভাগ আয়োজিত ( ওজোপাডিকো) কার্যালয়ে আবাসিক প্রকৌশলী ফিরোজ হোসেন সন্যামত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার ওসি আলী আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী, নলছিটি সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মুফতি দেলোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আকিব জাবেদ, জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক সুলতান আহমেদ আকন প্রমূখ। কেক কেটে আতশবাজি ফোটানোর পর আলোচনা অনুষ্ঠানের শুরু হয়। বক্তব্য রাখেন ওসি তদন্ত, তাজুল ইসলাম দুলাল চৌধুরী, ওসি আলী আহম্মেদ ও ফিরোজ হোসেন সন্যামত। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা দেলোয়ার হোসেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
