নিউজ ডেস্ক।।
প্রযুক্তিগত সমস্যার কারণে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অনলাইন আবেদন প্রক্রিয়া গত বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা পৌনে একটা থেকে স্থগিত করা হয়। রবিবার (১৪ মার্চ) পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া বন্ধ থাকবে। তবে রবিবার রাত থেকে আবারও অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
