নিউজ ডেস্ক।।
দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংঘটিত আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক দুর্নীতির তীব্র সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্যরা। তারা বলেছেন, ভিসিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত সুখকর নয়। বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখার স্বার্থে এগুলো পরিহার করে সুশাসন নিশ্চিত করতে হবে।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ও এপিএএমএস (সফটওয়্যার) বিষয়ক দুদিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার তারা এসব কথা বলেন।
এতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কমিশনের সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর ও অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহেরের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা এই শব্দগুলো এখন জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও ভাবমূর্তি উজ্জ্বল করতে এগুলো নিশ্চিত করতে হবে। সূত্রঃনয়া দিগন্ত
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
