নিউজ ডেস্ক।।
প্রথম ধাপে দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে আগামী ১১ এপ্রিল। ওই দিন ১১টি পৌরসভার ষষ্ঠ ধাপের নির্বাচন এবং লক্ষীপুর-২ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে।
বুধবার এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খোন্দকার।
ব্রিফিংয়ে তিনি জানান এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪ মার্চ।
৩০টি ইউপি ও ১১টি পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
