নিজস্ব প্রতিনিধি।।
সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ।
মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধ ও মাদকবিরোধী চাঁদপুর মডেল থানা-পুলিশের অভিযান শেষে তিনি এ কথা জানান।
ওসি বলেন, সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এ চলমান অভিযান অব্যাহত থাকবে। আমরা চাঁদপুরবাসীকে কিশোর গ্যাং মুক্ত একটি শহর উপহার দিতে চাই।
তিনি আরও বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে অভিভাবকদের জানাতে চাই, আপনার সন্তানের উপর নজর রাখুন। কোনো অবস্থাতেই তারা যেন অকারণে সন্ধ্যার পর বাহিরে বের না হয়।
মাদক ও কিশোর গ্যাং বিষয়ে কোনো ধরনের অপরাধ সংগঠিত হওয়ার লক্ষণ দেখা মাত্রই থানা পুলিশকে জানানোর অনুরোধ জানান ওসি।
এদিন চাঁদপুর প্রেসক্লাব ঘাট থেকে পুলিশের অভিযান শুরু হয়ে ৫ নম্বর কয়লা ঘাট, স্ট্যান্ড রোড, বেদে পল্লী, ছায়াবানী রোড, নতুন আলিম পাড়া, প্রতাপসাহা রোড, মিশনরোড বালুর মাঠ ও ট্রাকরোডে গিয়ে শেষ হয়। অভিযানে কিশোর গ্যাংয়ের প্রায় ৪৭ জন সদস্যকে আটক করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
