নিজস্ব প্রতিনিধি।।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীদের পর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরাও করোনার টিকা পাচ্ছেন।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে নতুন করে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে আরও বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বা তদূর্ধ্ব তাদের িি.িঝঁৎড়শশযধ.মড়া.নফ- তে নিবন্ধন করে ভ্যাকসিন গ্রহণ করতে হবে। আর যেসব শিক্ষক ও কর্মচারীর বয়স ৪০-এর নিচে তাদের তালিকা এবং শিক্ষার্থীদের তালিকা মন্ত্রণালয়ের পাঠানো ছকে স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকের কাছে সফট কপি পাঠাতে হবে।
মন্ত্রণালয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য আলাদা দুটি ছক তৈরি করেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম, পদবি, জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ, জেলা ও উপজেলা পাঠাতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে পদবির জায়গায় শিক্ষার্থীর নাম ও শ্রেণি উল্লেখ করতে হবে।
সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আতিকুল ইসলাম বলেন, নিঃসন্দেহে এটা খুবই ভালো সিদ্ধান্ত। এতে শিক্ষার্থীরা ক্লাসে আসতে অনুপ্রেরণা পাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
